অপরাধ

জাতীয় গৃহায়ন অধিদপ্তরের দুর্নীতির নেত্রী ফেরদৌসি বেগম, এসিতে বসে ভুক্তভোগীদের হয়রানী

  editor 26 October 2026 , 5:35 am

সুলতান মাহমুদ: ঢাকা মিরপুরের সেনপাড়া পৰ্ব্বত মৌজার সাখাওয়াতের পুর্নবাসনের প্লট নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুর্নীতি, ৩১ বছরেও বুজিয়ে দেয়নি পুর্নবাসন প্লট। পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনে সহায়তার জন্য ভুক্তভোগীর আবেদন, ৭৫ বছর বয়সী সাখোয়াতের বৃদ্ধ পিতা হারুন অর রশিদ সংগঠনে আবেদন করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, গৃহায়ণ অধিদপ্তরের চেয়ারম্যান বরাবর অনেকগুলি আবেদন দিয়েছে কিন্তু কোন সমধানের রাস্তা বের হয়নি। পুর্নবাসনের এক প্লট আবার ৪ জনের নামে বরাদ্ধ দেয়। প্লট নং ১৩ রোড নং ৫ সেকশন ৮ (দুয়ারীপাড়া) মিরপুর ২৫-০৭-১৯৯৪ইং তারিখে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদান না করিয়া উপর উল্লেখিত প্লট পূর্ণবাসন এলাকার মধ্যে সাখাওয়াত পিতা হারুন অর রশিদ এর নামে বরাদ্ধ করা হয়।

১৯-১০-১৯৯৪ইং তারিখে প্লটের মূল্যের টাকা পরিশোধের মূল কপি বর্তমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে জমা দিয়ে প্লটের দখল প্রদান ও রেজিস্ট্রি করিয়া দেওয়ার জন্য আবেদন করা হয়।২৭-০১-৯৯৬ইং তারিখে প্লটের দখল প্রদান করার জন্য লিখিত তাগিদ পত্র দিয়াছি।০৬-১০-১৯৯৯ইং তারিখের পর হইতে বৎসরের পর বৎসর দখল প্রদানের তাগিদ পত্র দেওয়া হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কোন আমলে নেয় নাই। বরং একই প্লট- আরও তিনজনের নামে বরাদ্ধ করে দিয়াছে। তদন্তে ঐ তিনজনের অস্তিত্ব না পাওয়া সত্ত্বেও আমার প্লটের দখল প্রদান স্থগিত করে রাখিয়াছে। ০৮-০৯-২০২৪ইং তারিখে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখলে থাকা যে কোন প্লট দখল প্রদানের জন্য আবেদন করিলে বর্তমান কর্মকর্তা-কর্মচারী নিষ্প্রয়োজনীয় অজুহাত দিয়ে অদ্য পর্যন্ত ৩০ বৎসর যাবত আমাকে হয়রানি করিয়া আসিতেছে। আমার ছেলে গত ২৫ বৎসর যাবত বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আমার বাসায় দিন যাপন করিতেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে পড়া অবস্থায় নিউইয়র্কে ছিনতাইকারীর কবলে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। ১৪ মাস নিউ জার্সি হাসপাতালে চিকিৎসার পর অসুস্থ অবস্থায় বাংলাদেশে পাঠাইয়া দেওয়া হয়। আমার বর্তমান বয়স ৭৫ বছর, আমার পক্ষে প্রত্যেক সপ্তাহে, মাসে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে দর্ণা দেওয়া সম্ভব নয়। পর্ব্ররতীতে অন্তর্বর্তী সরকার ও তাহাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট আবেদন করা হয় যে, জরুরী ভিত্তিতে আমার অসুস্থ ছেলের নামে বরাদ্ধকৃত প্লটের দখল বুঝাইয়া দেওয়ার জন্য কিন্তু অদ্যবিধি বুঝিয়ে দেয়নি।

বিগত জুন মাসে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনে আবেদন করলে সংগঠনের কর্মকর্তারা আমাকে নিয়ে গৃহায়ন চেয়ারম্যান ফেরদৌসি ম্যাডামের নিকট গেলে তিনি ৩ সদস্যের কমিটি গঠন করে আমার কাছে কয়েক দিনের সময় নেয় ফাইলটি দেখার জন্য, তারপর থেকে পুনরায় চলছে দুর্নীতি ও হয়রানী। সংগঠন থেকে চেয়ারম্যান, সচিব ও মন্ত্রীদের চিঠি দিয়েও কোন সুরাহ করতে পারছেন না।   

আরও খবর:

Sponsered content