editor 14 October 2025 , 7:24 pm
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার নামকরা প্রতারক মান্নারের অপকর্ম, অপ-প্রচার, অমানবিক ও অনৈতিক কাজের আইনত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও এসপির নিকট আবেদন করেছে ভুক্তভোগী সাংবাদিক সুলতাআন মাহমুদ। ১৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুরে এই আবেদন করে সংগঠক ও ব্যবসায়ী সুলতান মাহমুদ। আবেদনের হুবহুব নিম্মরুপঃ-
নিম্মস্বক্ষরকারীর পথ রোধ করে ১নং বিবাদী মান্নান বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে ২০,০০,০০০(বিশ লক্ষ)টাকা চাদা দাবী করে, না দিলে আবার মিথ্যা মামলায় জেলে ডুকাবে, ফেসবুকে অপ-প্রচার করে ভাইরাল করবে বলে গাল-মন্দ করে। ৪নং ও ৫নং বিবাদী আমাকে কিল-ঘুষি মারিয়া নীলাফুলা জখম করে, দুই হাতে দুইজনে ধরে রাখলে ২নং বিবাদী আমার প্যান্টের পকেট থেকে ৫০০০(পাচ হাজার) টাকা ও গুরত্ত্বপুর্ন ডকুমেন্ট ছিনিয়ে নিয়ে যায়। আমার সাথে থাকা সহকর্মী সাংবাদিক সফিকুর রহমানকে ৩নং ও ৫নং এবং ৬নং বিবাদী আটক করে জিম্মি করে বলে, তুই স্বাক্ষী দিলে তোরেও মিথ্যা মামলা দিয়ে মামার বাড়ির ভাত খাওয়াব আর সাংবাদিকতা শিখিয়ে দিব। সফিকের হাতে থাকা এন্ড্রয়েড সামসাং মোবাইল ও গলায় থাকায় ৪ আনা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। আমাদের ধস্তাধস্তি দেখে কয়েকজন পথচারী এগিয়ে আসলে সন্ত্রাসীরা এই বলে হুমকি দেয় কাউকে জানালে শহর থেকে গুম করে ফেলব। ১নং বিবাদী নিম্মস্বাক্ষরকারীর নামে সামাজিক মাধ্যমে ফেইসবুকের ফেক আইডি দিয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য অপ-প্রচার করে সম্মানহানী ও ব্যবসায়ীক ক্ষতি করেছে।১নং ও ৫নং বিবাদী যোগসাজসে বাদী নামে মিথ্যা বানোয়াট মামলা দেওয়ার পায়তারা করতেছে এবং বিগত দিনে মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে প্রেরন করে মানসিক নির্যাতন ও ব্যবসায়ীক ক্ষতি করেছে। এই আওয়ামী ফ্যাসিবাদী সন্তাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অত্যান্ত জরুরী। মান্নান অনৈতিক সুবিধা দিয়ে সত্য অভিযোগের সত্যতা পেয়েও মামলা রুজু করতে দেয় নাই ওসি ফতুল্লাকে। বিগত ২০ জুন ২০২৫ ইং তারিখে ফতুল্লা থানায় অভিযোগ করলে দুইজন এস আই দিয়ে ঘটনা তদন্ত করে সত্যতা পেয়েও দুর্নীতিবাজ ওসি শরিফুলকে অনৈতি সুবিধা ও নারীদের লিপ্সা দিয়ে মামলা দেয়নি প্রতারক মান্নান কিন্তু নিম্মস্বাক্ষরকারী সাংবাদিকের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দিয়ে মিথ্যা মামলা রুজু করিয়েছে মান্নান। ২০ জুলাই মিথ্যা মামলা থেকে জামিন নিতে গেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এই দালাল মান্নান, পুলিশ হেফাজতে ২০ জুলাই ২০২৫ ইং তারিখ সন্তাসী দিয়ে সাংবাদিকের উপর হামলা করায়, ওপেন কোর্টে ভুয়া সাংবাদিক বলে আখ্যা দেওয়ায় এই প্রতারক মান্নান ভুইয়া। পরবর্তিতে ফতুল্লা ওসি স্বীকার করে বলে আপনার বিরুদ্ধে মামলা নেওয়া অমানবিক হয়েছে, আমি আলফা ৩ স্যারের চাপে মামলা নিয়েছি। মিথ্যা মামলা তদন্ত কর্মকর্তা এস আই আশরাফ বলে ভাই আমি মামলার দায়িত্ব পেয়েছি মামলা রুজু হওয়ার পর, আগে কোন তদন্ত হয়নি, আমি করিনি, আপনাকে রিমান্ডে আনা হয়েছে উপরেরর স্যারদের নির্দেশে কিন্তু আমি জানি আপনি নির্দোষ। নিম্মস্বাক্ষরকারীর আবেদিত অভিযোগগুলি আমলে নিতে ও তদন্ত ছাড়া মিথ্যা মামলার এফ আর টি দিতে ফতুল্লা থানায় গিয়ে কয়েক দিন অনুরোধ করলেও ওসি শরিফুল ইসলাম মান্নান থেকে উৎকোচ পেয়ে কোন কর্নপাত করে নাই বরং বাদী করা ১(১২)২৪ মামলা থেকে অভিযুক্ত প্রতারক মান্নানের নাম অনৈতিক সুবিধা নিয়ে, তারেক আল মেহেদীর নির্দেশে চার্জশীট থেকে বাদ দিয়েছে। মান্নানের তদবিরে অনেক ভুক্তভোগির অভিযোগ আমলে নেয় নাই ওসি শরিফুল। টাকার বিনিময়ে অনেক অসহায়দের বৈষম্যবিরোধী মামলা ফাসিয়ে জেলে প্রেরন, মামলা থেকে বাদ দেওয়ার পায়তারা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওসি শরিফুল ইসলাম এবং জানা যায় তাকে সক্রিয়ভাবে সহয়তা করছে মান্নান ভুইয়া। আমি ন্যায় সঙ্গত ও আইনত ব্যবস্থা চাই এমন অমানবিক ও অনৈতিক ওসি প্রতারক মান্নানের বিরুদ্ধে।

















